দীঘিনালা প্রতিনিধি | ০৯:০৪ পিএম, ২০২৪-১০-০২
খাগড়াছড়ির দীঘিনালায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে এর অন্তর্বতীকালীন ৭ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী নতুন বাজারে কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয় ভবনের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর পূর্বের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: নুর নবী সওদাগর।
আলোচনা সভায় সমবায় সমিতি আইন ২০০১(সংশোধিত-২০০২ ও ২০১৩) এর ১৮(৫) ধারামতে সমিতির দৈনন্দিন কার্য নির্বাহ ও নির্বাচন অনুষ্ঠানের জন্য ৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি করা হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাঠ ব্যবসায়ী জয়নাল আবেদীন কে সভাপতি এবং কাঠ ব্যবসায়ী মো: শরীফুল ইসলাম, মো: আলমগীর হোসেন, প্রসিত চাকমা, মিঠু চৌধুরী, মো: আনোয়ার হোসেন, মো: ফারুক মিয়াকে সদস্য করা হয়।
এছাড়া আলোচনা সভায় কাঠ ব্যবসায়ীরা "বন্ধ থাকা" কাঠ ব্যবসা কিভাবে পুনরায় চালু করা যায় সে বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। এবং এই কমিটি অচিরেই ব্যবসা চালুকরণের বিষয়ে আশ্বাস্ত করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাঠ ব্যবসায়ী মোঃ ইব্রাহিম মিয়া, মো: শহিদ, বিভাস ত্রিপুরা ওমেন, মোতালেব হোসেন, শহিদুল্লাহ গাজী মো: বাহার, প্রমুখ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited